ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আটকের পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর এদিন দুপুরে আদলতে তোলার কথা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে অনুপস্থিত থাকায় তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তা নিয়ে গুঞ্জন ছড়ায়।তবে শেষ পর্যন্ত তিনি আটক হলেন। এত দিন তিনি কি সেখানেই ছিলেন নাকি অন্য কোথাও আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে এখনো জানা যায়নি।