টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম-লালমনিরহাট জোনের আওতাধীন নাগেশ্বরী জোনাল অফিস থেকে দেয়া পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের তথ্যমতে, বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কর্তনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।লাক্কাতুরাস্থ ৩৩/১১কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকাগুলো হলো- ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।

অন্যদিকে পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের তথ্যমতে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা অপসারণসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ চলবে। লালমনিরহাট থেকে নাগেশ্বরী ও নাখারগঞ্জ- এই দুটি সাব-স্টেশনের মেইন লাইনে সংস্কার কাজ চলাকালে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
 
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. কামাল হোসেন বলেন, বর্ষা ও ঝড়ের মৌসুমে মেইন লাইনের ওপর গাছের ডালপালা পড়ে প্রায়ই কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা জরুরি ভিত্তিতে গাছপালা কাটার সিদ্ধান্ত নিয়েছি। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *