যুদ্ধবিরতির পর সকল বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিলো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এর অংশ হিসেবে ইরাক আনুষ্ঠানিকভাবে তাদের আকাশসীমা ও সব বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়া এবং স্বাভাবিকতা ফিরে আসার পরিপ্রেক্ষিতে আজ থেকেই ইরাকের আকাশসীমা বিমান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই সিদ্ধান্তের আওতায় বেসামরিক সব ধরনের ফ্লাইট আকাশপথে উড্ডয়ন, অবতরণ এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করে যাতায়াত আবার চালু করা হয়েছে।এসব কার্যক্রম বিদ্যমান বিধি ও নির্দেশনা অনুসারে পরিচালিত হবে।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, আকাশপথ পরিচালনায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নির্বিঘ্ন ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে নিরাপত্তাজনিত কারণে ইরাকসহ অঞ্চলের বেশ কিছু দেশের আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।

দ্ধবিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে ফের স্বাভাবিক হতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *