পাকিস্তানে এক রাতের ব্যবধানে তেলের দাম বেড়ে দ্বিগুণ

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানিসংকটের কারণে এক রাতের ব্যবধানে পাকিস্তানে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে, পেট্রলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।

পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আন্তর্জাতিক বাজার অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ায় এখন থেকে প্রতি লিটার পেট্রল ৪৫৮.৪০ রুপিতে (১.৬৪ ডলার) বিক্রি হবে, যা শুক্রবার থেকেই কার্যকর। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে যেটি আমাদের শ্রমিক এবং গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০.৩৫ রুপি (১.৮৬ ডলার)।’

পাকিস্তানের মন্ত্রী বলেছেন, এ মুহূর্তে ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না।

তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে। কিন্তু যেহেতু যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন।’ 

এদিকে রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে পরবর্তী ৩০ দিনের জন্য গণপরিবহনভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে।

একই ঘোষণা দেওয়া হয়েছে পাঞ্জাব প্রদেশেও। আর সিন্ধু সরকার ক্ষুদ্র কৃষকদের জন্য সহায়তা ও মোটরসাইকেলচালকদের জন্যও জ্বালানি ভর্তুকি ঘোষণা করেছে। করাচিতে এক সংবাদ সম্মেলনে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘোষণা করেন, ফেডারেল সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে সিন্ধু সরকার মোটরসাইকেলচালকদের দুই হাজার রুপি করে জ্বালানি ভর্তুকি দেবে। তিনি জানান, মোটরসাইকেলচালকদের এই মূল্যবৃদ্ধি থেকে সুরক্ষা দেওয়া উচিত, যার কারণে গতকাল ঘোষিত ১০০ রুপির ভর্তুকি কার্যকর হচ্ছে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে বলেন, অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাস সার্ভিসে ভ্রমণের সময় নাগরিকদের কোনো টিকিট কিনতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *