ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুক্রবার (০৬ মার্চ) ৩৩টিসহ গেল সাত দিনে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গেল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তাজনিত কারণে আকাশপথ বন্ধ করে দেয়। ফলে ওই অঞ্চলগামী বা সেখান থেকে আসা ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়।

শুক্রবার (৬ মার্চ) আরও ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে গেল সাত দিনে ঢাকা বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *