বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিজেদের নিরাপত্তা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করেন। এরমধ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেখা গেছে সহজে চোখে পড়ে না এমন একটি মডেলের ফোন।
অনলাইনের দুনিয়ায় ঢু মেরে দেখা গেছে প্রধানমন্ত্রীর হাতে দেখা যাওয়া ফোনটি সিরিন ল্যাবসে তৈরি সিরিন ফ্যানি মডেলের একটি ফোন।সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজের বাসভবনে যাওয়ার সময় গাড়িতে বসে কথা বলা অবস্থায় প্রধানমন্ত্রীর ব্যবহার করা ফোনটি গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে।সিরিন ফ্যানির বিষয়ে বলার আগে বলা লাগে বিশ্বের প্রথম ব্লকচেইন নির্ভর ফোন যা প্রথম রিলিজ হয় মে ২০১৮ সালে। আর এর জনপ্রিয়তা পেতে থাকে ২০১৮ সালের শেষের দিকে। এই ফোনটি স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনটিতে সিরিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।