প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
আরও পড়ুন: কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, করছেন কী?
চলতি মাসের শেষ দিকে তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে ফিরবেন বলে জানা গেছে।