ভারতের ভিসা চালু নিয়ে হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এরমধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা।


প্রণয় ভার্মা বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি। আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *