এ ছাড়া ২১৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুর মান ১৯৪। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া ১৮৭ স্কোরে চতুর্থ অবস্থানে আফগানিস্তানের কাবুল ও ১৭৫ স্কোরে পাকিস্তানের করাচি পঞ্চম অবস্থানে রয়েছে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী?